বাংলাদেশে করোনায় আরও ২৫ মৃত্যু, শনাক্ত ১৭৩৬ - The News Lion

বাংলাদেশে করোনায় আরও ২৫ মৃত্যু, শনাক্ত ১৭৩৬




ঢাকা প্রতিনিধি : বাংলাদেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৯৬৬ জনে দাঁড়িয়েছে।  এছাড়া, নতুন করে ১ হাজার ৭৩৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪ লাখ ১০ হাজার ৯৮৮ জনে।  আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  


বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশের সরকারি ও বেসরকারি ১১৩টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৭৮৫টি এবং পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৮৯১টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ২৩ লাখ ৬১ হাজার ৭০২টি।  ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৭ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৭ দশমিক ৪০ শতাংশ। 


 নতুন যে ২৫ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২০ এবং নারী পাঁচজন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪ হাজার ৫৮৮ জন বা ৭৬ দশমিক ৯০ শতাংশ এবং নারী এক হাজার ৩৭৮ জন বা ২৩ দশমিক ১০ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৪৫ শতাংশ।  এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৯৬১ জন।


 এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ২৭ হাজার ৯০১ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৯ দশমিক ৭৮ শতাংশ।  গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.